রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

গেণ্ডারিয়ায় উত্তেজনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

5.-Hassan-II-Mosque,-Casablনিজস্ব প্রতিনিধি : রাজধানীর গোণ্ডারিয়া এলাকায় একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে এলাকার স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মুসলমান এলাকাবাসীর বিরোধ দেখা ‍দিয়েছে।

গত শুক্রবার গোণ্ডারিয়ার ৪৬ নম্বর ওয়ার্ডের মতিচরণ রায় রোডের ৩১ নং হোল্ডিংএ একটি মসজিদ নির্মাণ শুরু হয়। এরপর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গেণ্ডারিয়া শাখার পক্ষ থেকে স্থানীয় থানায় একটি জিডি করার পর আজ রোববার দুপুরে সেখানে পুলিশ গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গেণ্ডারিয়ার স্থানীয় হিন্দুদের দাবি করছেন যে স্থানে মসজিদ নির্মাণ করা হচ্ছে সেখানে একটি মন্দির ছিল। জানা গেছে , স্থানটি মিলব্যারাক সমাজকল্যাণ সংগঠনসহ ৫ ব্যক্তির নামে লিজ নেয়া । ওই সংগঠনের সভাপতি মর্তুজা সংবাদ মাধ্যমকে জানান, ওই স্থানে কোনো মন্দির ছিল না।

গত শুক্রবার মসজিদ নির্মাণের শুরু হওয়ার পর থেকে সেখানে নিয়মিত নামাজ হচ্ছে।

নারী পুরুষ নির্বিশেষে অনেকেই মসজিদের আশে পাশে অবস্থান নিয়েছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ