মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার অঙ্গীকার ‘ছদ্মবেশী বাতিল ফেরকা চিহ্নিত করে মুখোশ উন্মোচন করতে হবে’ সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ নতুন বছরে ওমরাহ যাত্রী বেড়েছে ৩০ শতাংশ হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই

লেখক ফোরামের ইফতার ও কর্মশালার সমাপনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lekhokডেস্ক রিপোর্ট : ইসলামি ধারার তরুণ লেখকদের সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল ২৫ জুন শনিবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার হলে অনুষ্ঠিত হয়েছে। পরদিন রোববার ফোরামের তত্ত্বাবধানে দারুল উলূম কাকরাইলে ২০ দিনের লেখালেখি ও সাংবাদিকতা বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠান হয়।

ইফতার ও দোয়া মাহফিলে সারা দেশ থেকে ইসলামি ধারার শতাধিক লেখক যোগ দেন। অনুষ্ঠানে সদ্য ইন্তেকাল হওয়া মাওলানা মুহিউদ্দীন খানসহ আলেম লেখকদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া যেসব আলেম লেখক অসুস্থতায় ভুগছেন তাদের সুস্থতা কামনা করা হয়।

লেখালেখি ও সাংবাদিকতা বিষয় কর্মশালার সমাপনীতে ইসলামি ধারার লেখালেখি বিষয়ে আলোচনা করা হয়। অতিথিরা প্রশিক্ষণার্থী তরুণ লেখকদের অব্যাহতভাবে লেখা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। প্রায় ২২টি জেলার ৩২ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন। তাদের হাতে সনদ ও মূল্যবান উপহার তুলে দেন অতিথিরা।lekhok_foram_ourislam24

প্রসঙ্গত, বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন। ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি সংগঠনটি যাত্রা করে। সারা দেশের দুই শতাধিক লেখক এই সংগঠনের সদস্য। ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় এই সংগঠনের কার্যক্রম রয়েছে। তরুণ লেখকদের পৃষ্ঠপোষকতা করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ