মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

রুশ-তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

russia-turkey copyআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু এক বৈঠকে মিলিত হয়েছেন। কৃষ্ণসাগরের অবকাশযাপন কেন্দ্র সোচিতে আঞ্চলিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনের অবকাশে দুই মন্ত্রী বৈঠক করেন।

সিরিয়ার আকাশসীমায় রাশিয়ার বোমারু বিমান ভূপাতিত হওয়ার পর থেকে দেশ দু’টির মধ্যে শীতল সম্পর্ক চলছিলো। সেই ঘটনার পর এই প্রথম দুই দেশ কোন বৈঠকে মিলিত হলো।

বৈঠকের পর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লু বলেছেন, সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধানের জন্য তুরস্ক ও রাশিয়ার উচিত একসঙ্গে কাজ করা। তিনি বলেন, তুরস্ক সরাসরি উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআই এর বিরুদ্ধে লড়াই করছে। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেছেন, ‘আমরা আশা করি এই বৈঠক দু দেশের সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সঠিক ভূমিকা পালন করবে’

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ