মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

লন্ডনে বিকিনি পরা মডেলের বিজ্ঞাপন নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1462610320185 copyআন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের বাসে-ট্রেনে ছিমছাম ফিগারের বিকিনি পরা মডেলদের ছবি আজ থেকে আর দেখা যাবে না। দেখা যাবে না সুঠাম শরীরের পেশীবহুল পুরুষ মডেলদের ছবিও।

লন্ডনের মেয়র সাদিক খান আজ থেকে লন্ডনের পরিবহন নেটওয়ার্কে এ ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছেন।

এ ধরণের বিজ্ঞাপনের মডেলদের যেরকম শরীর দেখানো হয় তাকে বাস্তবতা বর্জিত বলে মনে করেন অনেকে। তাই এ নিয়ে সমালোচনা বাড়ছিল।
বিশেষ করে মেয়েরা যেভাবে মডেলদের মতো ফিগার তৈরির জন্য কঠোর ডায়েটিং করে, তা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন অনেকে। নারীবাদীরা এধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করার দাবি জানাচ্ছেন।

লন্ডন মেয়র সাদিক খান তার নির্বাচনী প্রচারণার সময় অঙ্গীকার করেছিলেন তিনি লন্ডনের বাসে-ট্রেনে এ ধরণের বিজ্ঞাপন নিষিদ্ধ করবেন। সেই নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হচ্ছে।

গত বছর লন্ডনের টিউবে ওজন কমানোর এক পণ্যের বিজ্ঞাপন তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল। ‘প্রোটিন ওয়ার্ল্ড’ নামের এক কোম্পানির বিজ্ঞাপনে এক সুতন্বী মডেলের বিকিনি পরা ছবির নীচে লেখা ছিল, “আর ইউ বীচ বডি রেডি”।

এই বিজ্ঞাপনের বিরুদ্ধে ব্রিটেনের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষের কাছে চারশোর বেশি অভিযোগ করা হয়। এটিকে খুবই আপত্তিকর এবং দায়িত্বহীন বলে তীব্র সমালোচনা শুরু হয়। এই বিজ্ঞাপন প্রত্যাহারের এক আবেদনে সই করেন ৭০ হাজারের বেশি মানুষ। বিশেষজ্ঞরা অনেক দিন থেকেই বলছেন যে বিজ্ঞাপনে নারীর যে হালকা-পাতলা শরীরকে ‘আদর্শ’ হিসেবে তুলে ধরা হয়, তা মেয়েদের জন্য ক্ষতিকর। এ ধরণের বিজ্ঞাপন মেয়েদের আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। অনেক মেয়ে এরকম ফিগার গড়তে গিয়ে নিজেদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি ডেকে আনছেন।

সূত্র : বিবিসি বাংলা

আওয়ার  ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ