রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লাইলাতুল কদর বরকতময়: রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1467378923ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‌‌‌‌লাইলাতুল কদর মুসলমানদের জন্য মহান আল্লাহ তায়ালার রহমতের এক অনন্য নিদর্শন। 'হাজার মাসের চেয়েও উত্তম' পবিত্র এ রাত্রি সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় এক রজনী।

আগামীকাল শনিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর উপলক্ষে আজ দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। মহিমান্বিত এ রজনী উপলক্ষে রাষ্ট্রপতি বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, পবিত্র ধর্ম গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে। আল্লাহ তা'য়ালা বলেছেন, 'আমি কদর রাতে কোরআন নাযিল করেছি'।

মুসলিম উম্মাহ'র নিকট কদরের গুরুত্ব ও ফজিলত এ কারণেই অত্যধিক উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের ক্ষণস্থায়ী জীবনে হাজার মাসের চেয়েও বেশি ইবাদতের নেকি লাভের সুযোগ এনে দেয় এ রাত।'

মহান আল্লাহ্‌ রাব্বুল আলা-মিন পবিত্র লাইলাতুল কদরের অশেষ রহমত, বরকত ও ফজিলত দ্বারা আমাদের সকলের জীবনকে পরিপূর্ণ করে দিক রাষ্ট্রপতি এই দোয়া করে বলেন, 'মহান আল্লাহ্‌ আমাদের কদরের পূর্ণ ছওয়াব এবং আমাদের ইহকাল ও পরকালের মঙ্গলময় ফয়সালা দান করুন।'

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ