মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

শব্দদূষণ কমাতে গীর্জা ও মসজিদ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1467355728আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার লাগোস প্রদেশে উচ্চমাত্রার শব্দদূষণ কমাতে ৭০টি গীর্জা ও ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়াও ১০টি হোটেল, পানশালা এবং ক্লাব হাউজও বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ধারণা করা হচ্ছে, দুই কোটি অধিবাসী অধ্যুষিত লাগোস শহরে গাড়ির হর্ন, আযান, চার্চে উচ্চস্বরে সংগীত ইত্যাদির মাধ্যমে প্রায় অব্যাহতভাবে উচ্চমাত্রার শব্দ উৎপাদন হয়।

প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছিল আফ্রিকার বৃহত্তম এই শহরটি ২০২০ সালের মধ্যে শব্দদূষণমুক্ত করা হবে। সেই ধারবাহিকতায় এই পদক্ষেপ নিলো তারা।

এরা আগে গত আগস্টে লাগোসের প্রাদেশিক পরিবেশ সুরক্ষা সংস্থা (এলইপিএ) অধিবাসীদের অভিযোগের ভিত্তিতে ২২টি বাণিজ্যিক ভবন বন্ধ করে দেয়।

সাম্প্রতিক এই অভিযানের সাধারণ ব্যবস্থাপক বোলা শাবি বলেন, তার সংস্থা কোনো ভবনে অস্থায়ীভাবে নির্মিত কিংবা তাঁবু-সামিয়ানা টানিয়ে ধর্মীয় প্রার্থনা হতে দেবে না।

শাবি বলেন, `শব্দের মাত্রা ৩৫ শতাংশ কমেছে। কিন্তু তা এখনো উত্তীর্ণ হওয়ার মতো যথেষ্ঠ নয়। অভিযানের ধারা অব্যাহত রাখা হবে এবং আমরা নিজেরাই লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা ২০২০ সালের মধ্যে লাগোস শহরকে শব্দদূষণমুক্ত করতে চাই।'

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ