রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এসি রবিউলও নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

golaguliঢাকা : গুলশানের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামও নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে অনেক পুলিশ সদস্য।

পুলিশ জনিয়েছে, অপারেশন থিয়েটরের নেয়ার আগেই এসি রবিউল ইসলাম মারা যান।

এদিকে ইত্তেফাক অনলাইন জানিয়েছে, গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৪ এ দাঁড়িয়েছে। এদের মধ্যে দুইজন কুটনীতিকও রয়েছে বলে জানা গেছে।

এর আগে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হন।

ওই রেস্টুরেন্টে গোলাগুলির সময় তারা গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাদের। সেখানেই প্রথমে ওসি সালাউদ্দিন এবং পরে এসি রবিউল ইসলাম মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, রাত সাড়ে ৯টার দিকে হলি আর্টিসানে হামলা করে কয়েকজন অস্ত্রধারী। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে রেস্টুরেন্টের অবস্থানকারীদের জিম্মি করে। পুলিশ র‌্যাব ও সোয়াত পুরো এলাকা ঘিরে রেখেছে।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ