রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আটক আছে ২ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sena copyআওয়ার ইসলাম ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক বলেছেন, গুলশানে গত শুক্রবার রাতের সন্ত্রাসী হামলার ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

আজ তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তবে এদের নাম-পরিচয় জানাননি ‍তিনি। তিনি বলেন, এদের বিরুদ্ধে মামলা আজই করা হবে, এর পর তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এবং তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শহিদুল হক বলেন, সন্দেহভাজনদের সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, তাদের পরিচয় জানা যাচ্ছে, কিন্তু সব তথ্য এখনো যাচাই বাছাই করা যায় নি। জঙ্গিদের পরিবারগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত পুলিশের সাথে কোন যোগাযোগ করা হয় নি। এ জন্য তদন্তকারী কর্মকর্তা সন্দেহভাজনদের পরিবারের সাথে যোগাযোগ করবে বলেও জানান তিনি।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ