মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

‘আমি সকল ওলামায়ে দ্বীনকে সম্মান করি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufty-abdul-kobi-1-446x250আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে সংবাদ সম্মেলনে মুফতি আব্দুল কাভীর সঙ্গে সেই সেলফির ব্যাখ্যা দিলেন পাকিস্তানের মডেল কান্দিল বিলুচ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি কী করেছি? আল হামদুলিল্লাহ! আমি একজন মুসলমান এবং আমি এ জাতিরই একজন মেয়ে। আমি ফিল্ম ফেইসবুক, হোয়াটস এ্যাপসে যা করি সবার সামনেই করি। এগুলো আপনাদের কাছে খারাপ হতে পারে তবে আমি যা করছি আমার নিকট ভুল নয়।’

তিনি বলেন, আল্লাহ মাফ করুক। আমার কাউকে অপমান করা উদ্দেশ্য নয়। সকল মানুষ এক হয় হয় না, যেমন হাতের পাঁচ আঙ্গুল এক নয়। আমি সকল মুফতিকেই খারাপ বলছি না। তারা তো আজ পর্যন্ত দ্বীনকে জীবিত রেখেছেন । তবে মুফতি আব্দুল কাভী যে ধরণের মানুষ তার মুখোশ উম্মোচন করা ছিল আমার দায়িত্ব। সে বদ্ধরুমে ইসলামের বদনাম করছে। আমি জেনে শুনে মুফতি আব্দুল কবীর বদনাম করিনি। যা কিছু হয়েছে আল্লাহ তায়ালার পক্ষ থেকে হয়েছে। সে সারাজীবন গোনাহ করেছে, মানুষকে বোকা বানিয়েছে আজ সে আল্লাহর পাকরাওয়ে এসেছে। আমি শুধু ওসিলা মাত্র।

সম্প্রতি পাকিস্তানের মডেল কান্দিল বিলুচের সঙ্গে সেলফি তুলে আবারও সমালোচনার মুখোমুখি হন মুফতি আব্দুল কাভী। তিনি শুধু একজন মুফতিই নন, পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই এর ওলামা শাখার প্রধানও। তবে এ সেলফিটি জনসম্মুকে প্রকাশ হওয়ার পর তাকে দল থেকেও বহিস্কার করা হয়। সূত্র : ডননিউজ

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ