শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কাশ্মীরে নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

burhan-wani_8617b150-45b1-11e5-a8da-005056b4648e copyআন্তর্জাতিক ডেস্ক : হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি পুলিশের গুলিতে নিহত হবার প্রতিক্রিয়ায় কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভে এখন পর্যন্ত পুলিশের গুলিতে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত অন্তত ২৫০।

শুক্রবার ভারত শাসিত কাশ্মীরে শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দূরে অনন্তনাগে বুরহান ওয়ানি নিহত হন।
তাঁর সাথে তাঁর আরও দুই সঙ্গীও নিহত হন।

শনিবার তার জানাজায় হাজার হাজার মানুষ যোগ দিয়ে রেকর্ড সৃষ্টি করে। তারপরই কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে নারী-পুরুষ নির্বিশেষে রাস্তায় নেমে পুলিশ আর সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে।

২১ বছর বয়সী বুরহান ওয়ানি কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন বুরহান। প্রচুর মানুষ এই মাধ্যমগুলোতে তাঁকে ফলো করতো।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ