রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

অপরাধমুক্ত জাতি গঠনে ইমামদের অবদান অনেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monjurul islamদিদার শফিক : ‘ইমাম ও খতিবদের খুৎবা-বয়ান শুনে ধমর্প্রাণ মুসলমানেরা সৎকর্ম সম্পাদনে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। ভাল কাজ করার জন্য আগ্রহী হয় বলে মন্তব্য করেছেন জময়িতে উলামায়ে ইসলাম বাংলাদেশের  কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

তিনি বলেন, অন্যায়-অনাচার থেকে দূরে থাকার চেষ্টা করে। সমাজ জীবনে যখন যে দিকে ঘাটতি ও ত্রুটি চোখে পড়ে তখন খতিবগণ সেদিকে, সে বিষয় নিয়ে মিম্বারে আলোকপাত করেন। যুগযুগ ধরে চলে আসা স্বাধীনভাবে খুৎবাদানের এ পদ্ধতিকে বাধাগ্রস্ত করলে এবং খুৎবা প্রদানে কোন প্রকার বিধি-নিষেধ আরোপ করলে জনমনে এর বিরূপ প্রভাব পড়তে পারে।

গতকাল জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মিলনায়তনে মহানগর কমিটির দায়িত্বশীলদের এক বৈঠকে তিনি উপরোক্ত কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর জমিয়তের সহসভাপতি মাওলানা আমীরুল ইসলাম ফরদাবাদী, মুফতি আব্দুল গনী, মহানগর জমিয়তের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ওমর আলী, মাওলানা আ. রশীদ ও দিদার শফিক প্রমূখ। মাওলানা আফেন্দী আরও বলেন, ‘ইমাম ও খতিবগণ  সব সময়ই যে কোন প্রকার সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন। সুতরাং তাদের বয়ানকে নজরদারীর আওতায় আনার কোন প্রয়োজন নেই।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ