মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

নতুন প্রেসিডেন্ট মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

theresa meঢাকা: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ দায়িত্ব  নিচ্ছেন থেরেসা মে। ব্রেক্সিট নিয়ে গণভোটে পরাজয়ের পর বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেয়ায় বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে’ই এই দায়িত্ব নিতে যাচ্ছেন।

কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা নির্বাচন এবং দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড় থেকে আন্দ্রে লিডসম সোমবার হঠাৎ করেই সরে দাঁড়ানোয় থেরেসা মে’র কোনও প্রতিদ্বন্দ্বী ছিলো না।

আজ সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ করে বিকেলে ব্রিটেনের রাণীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন ক্যামেরন। এর পরপরই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন থেরেসা মে।

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নিয়ে অবশ্য আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী ভেভিড ক্যামেরন। ডেইলি টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাতকারে নিজে ক্ষমতা ছাড়লেও নতুন প্রধানমন্ত্রীর মাধ্যমে ব্রিটেনবাসী এক শক্তিশালী দেশকে দেখবে বলেও আশা ব্যক্ত করেন ক্যামেরন।

তবে, প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে জয়ী হলেও ব্রেক্সিট বা ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে মে’কে সংগ্রামের মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ