মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

বাগদাদীকে ১০০ টুকরো করার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Asaduddin-Owaisi copyআন্তর্জাতিক ডেস্ক : অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দীন ওয়াইসি বলেছেন, আইএসের উগ্রবাদীরা জাহান্নামের কুকুর এবং আইএস প্রধান আবু বকর আল বাগদাদীকে যদি মুসলমানরা পায় তাহলে তাকে ১০০ টুকরো করা হবে।

মদিনায় হামলার নিন্দা করতে গিয়ে ইত্তেহাদুল মুসলিমিনের একটি সভায় তিনি এসব কথা বলেন।

আইএসকে অপরাধীদের সংগঠন আখ্যায়িত করে তিনি বলেন, এটা নিঃসন্দেহ যে ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা আমাদের মধ্যেই আছে। আমাদের দায়িত্ব তাদেরকে খুঁজে বের করে নিশ্চিহ্ন করা।

আইএস সৃষ্টির জন্য ওয়াইসি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও সাবেক ব্রিটিশ প্রেসিডেন্ট টনি ব্লেয়ারকে দায়ী করে বলেন, আইএস সৃষ্টি করে তারা মানবতাকে এক কঠিন পরিস্থিতিতে ফেলেছে। এই অপরাধে আন্তর্জাতিক আদালতে তাদের বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।

সূত্র : ডেইলি পাকিস্তান

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ