মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

জায়গা দেয়া হচ্ছে না জাকির নায়েককে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Zakir_Naik-3x2আওয়ার ইসলাম ডেস্ক : ভারতের মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য কোনো জায়গা দেয়া হচ্ছে না বিশ্বখ্যাত ইসলামী বক্তা জাকির নায়েককে।

ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের এক মুখপাত্র একথা জানান। তিনি বলেন, বৃহস্পতিবারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের জন্য তিনটি পাঁচতারকা হোটেল এবং বিশ্ব বাণিজ্য কেন্দ্র ঠিক করা হয়েছিল। কিন্তু বুধবার সবগুলোই বাতিল করা হয়েছে। মুখপাত্র বলেন, ‘এটি অদ্ভুত ও অন্যায়। মুম্বাইয়ে অবস্থিত হোটেলগুলোকে জাকির নায়েকের সংবাদ সম্মেলনের ভেন্যু দিতে নিষেধ করা হয়েছে।’

তিনি জানান, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটি বিকল্প জায়গা ঠিক করার চেষ্টা করছে।

জাকির নায়েক বর্তমানে ভারতের বাইরে অবস্থান করছেন। দুই সপ্তাহ পর তিনি মুম্বাইয়ে ফিরতে পারেন বলে জানা গেছে।

ভারতে হিন্দুত্ববাদী দল শিবসেনাসহ কয়েকটি সংগঠন জাকির নায়েকের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ