শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ফ্রান্সে হামলার নিন্দা জাকির নায়েকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakir naikঢাকা: ফ্রান্সে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ডা. জাকির নায়েক বলেন, 'গত ২৫ বছর ধরে বক্তৃতা দিচ্ছি, কিন্তু কোনো বক্তৃতাতেই সন্ত্রাসে উৎসাহ দিইনি।' শুক্রবার স্কাইপ মারফত এক ভিডিও কনফারেন্সে এ কথা বলেন ভারতীয় ইসলামিক স্কলার।

ফ্রান্সের নিসে জঙ্গি হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, 'নিরীহ মানুষকে হত্যা কখনই সমর্থনযোগ্য নয়।'

তার বক্তব্য নানাভাবে বিকৃত করেছে সংবাদমাধ্যম এই দাবি করে তিনি জানান, মিডিয়ার তোলা সমস্ত অভিযোগ খারিজ করে স্বপক্ষে যুক্তি সম্বলিত একটি পেন ড্রাইভও সাংবাদিকদের হাতে তুলে দেবেন তিনি।

হাফিজের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করে জাকির নায়েক বলেন, 'আমি জ্ঞানত কোনও জঙ্গির সঙ্গে মিশিনি। কিন্তু কেউ যদি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার সঙ্গে ছবি তোলে তাহলে আমার কিছু করার নেই।'

কোনও গোয়েন্দা সংস্থা তার সঙ্গে যোগাযোগ করেনি বলেও জানান নায়েক। তবে প্রয়োজনে যে কোনও তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতীয় এই ইসলাম প্রচারক।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ