শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

সিরিয়ায় ‍নিহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Part-NIC-Nic6335274-1-1-0 copyআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। সিরিয়া অথবা রাশিয়ার যুদ্ধবিমান শহরের বিদ্রোহী-নিয়ন্ত্রিত আলেপ্পো শহরের পূর্বাঞ্চলে এ বিমান হামলা চালিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।

একটি হাসপাতালেও বোমা আঘাত হেনেছে। এতে হাসপাতালের কিছু কর্মী ও রোগী আহত হয়েছেন। মোহাম্মদম খায়ের নামে এক চিকিৎসক এএফপিকে বলেছেন, 'হাসপাতালে চালানো বোমা হামলায় সব ধরণের অস্ত্রই ব্যবহার করা হয়েছে।' তিনি জানান, স্থানীয় সময় মধ্যরাতে এ হামলা শুরু হয়। এবং বোমা হামলায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে হাসপাতালটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে

ধারণা করা হচ্ছে ধংসাবশেষের ভেতরে অন্তত ২০ জন এখনও চাপা পড়ে আছেন।

২০১২ সাল থেকেই আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ সরকার ও বিরোধী পক্ষের হাতে। সরকারপক্ষ শহরের পশ্চিমাংশ নিয়ন্ত্রণ করছে। আর বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে পূর্বাঞ্চল।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ