মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

৮০০০ পুলিশ বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1024x1024 copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৮,০০০ পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেনারেল পদবীর কর্মকর্তাসহ বিচার ও সামরিক বিভাগের সদস্য আটক হয়েছেন অন্তত ৬,০০০।

সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।

এদিকে এরদোগান ইস্তাম্বুলে নিজের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ও তার কিশোর পুত্রের দাফন অনুষ্ঠানে বক্তৃতায় বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তার সরকার ‘ভাইরাস’ বিদায় করার কাজ চালিয়ে যাবে। দুর্ভাগ্যবশত রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এই ভাইরাস ঢুকে গেছে বলে মন্তব্য করেন তিনি।

এই বক্তৃতা দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়েন তুরস্কের জনপ্রিয় এই নেতা । তার কান্না দেখে অন্যেরাও কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

গত শুক্রবার রাতে তুরস্কে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা করে। কিন্তু প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে লাখো লাখো গণতন্ত্রপন্থী জনগণ রাজপথে নেমে আসায় অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়।

শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ১৬১ জন গণতন্ত্রপন্থী নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ জনগণ। নিহত বাকিরা অভ্যুত্থানকারী। আহত হয়েছেন প্রায় দেড় হাজার।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ