রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দোষী সেনাদের মৃত্যুদণ্ড!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turkey_armyঢাকা: তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানের সাথে জড়িতদের জন্য মৃত্যুদণ্ডাদেশ পুনর্বহাল করার চিন্তা করছে দেশটির সরকার। এর আগে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশের জন্য সংস্থার নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে দেশটিতে এই দণ্ডাদেশ বাতিল করা হয়েছিল।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান রোববার নিহতদের দাফন অনুষ্ঠানে বলেছেন, তার সরকারকে উৎখাত করার ব্যর্থ চেষ্টা চালানোর প্রেক্ষাপটে তুরস্ক মৃত্যুদণ্ডাদেশ পুনর্বহালের বিষয়টি বিবেচনা করছে।

তিনি আরো বলেন, ‌‘গণতান্ত্রিকব্যবস্থায় জনগণের চাওয়া অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়। আমি মনে করি, এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের সরকার বিরোধী দলের সাথে কথা বলবে।

ইস্তাম্বুলে সমবেত জনতা মৃত্যুদণ্ডের দাবি করার প্রেক্ষাপটে এরদোগান এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন।

তিনি বলেন, 'আমরা এ নিয়ে আর দেরি করতে পারি না। যারা অভ্যুত্থানের চেষ্টা করেছিল, তাদেরকে এর জন্য মূল্য দিতে হবে।'
ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যপদ লাভের আশায় তুরস্ক ২০০৪ সালে মৃত্যুদণ্ডাদেশ বিলোপ করেছিল। এখন সেটা পুনর্বহাল করা হলে সদস্যপদ প্রাপ্তির আলোচনা বাধাগ্রস্ত হতে পারে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ