শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

তুরস্কে ৪২ সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turkeyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের কর্তৃপক্ষ ৪২ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
দশ দিন আগের ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে কিছু সংবাদ মাধ্যম বন্ধ করে দেয়া হয়। এবার অভিযুক্ত সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সাংবাদিকদের মধ্যে নাজলি ইলিসাকও আছেন। তিনি তিন বছর আগে দুর্নীতির দায়ে অভিযুক্ত মন্ত্রীদের সমালোচনা করে 'সাবাহ' নামে একটি সরকারসমর্থক সংবাদপত্র থেকে বরখাস্ত হয়েছিলেন।
তুরস্কের সরকার ব্যাপারটি নিয়ে কোন প্রকাশ্য মন্তব্য করে নি।
গতকাল রোববার ইস্তাম্বুলের তাকসিম স্কোয়ারে অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে একটি সর্বদলয়ি সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার হাজার লোক এতে যোগ দেয়।

সূত্র : বিবিসি, আল জাজিরা

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ