মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ভারতকে চীনের হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chin_indiaআওয়ার ইসলাম: ৩ চীনা সাংবাদিকের ভিসার মেয়াদ বাড়াতে রাজি না হওয়ায় ভারতকে হুমকি দিল চীন। বেইজিং বলেছে, যদি এনএসজি-তে ভারতের সদস্যপদের বিরোধিতা করার জন্য ভারত এমন কঠোর মনোভাব দেখায়, তাহলে দিল্লিকে তার ফল ভুগতে হবে।

চীনা সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ সম্পাদকীয়তে হুঁশিয়ারি দেয়া হয়েছে, শোনা যাচ্ছে, পরমাণু সরবরাহকারী গোষ্ঠী বা এনএসজি-তে ভারতের প্রবেশের চেষ্টা চীন রুখে দেয়ায় এভাবে বদলা নিচ্ছে দিল্লি। তাই যদি হয়, ভারতকে তার ফল ভুগতে হবে।

ভারত যেভাবে চীনের সরকারি সংবাদসংস্থা ‘জিনহুয়া’-র তিন সাংবাদিকের ভিসা বাড়াতে অস্বীকার করেছে, তাতে ওই সাংবাদিকদের বহিষ্কার করা হয়েছে বলে মনে করছে বিদেশি সংবাদমাধ্যম। এই অভিযোগ করে ‘গ্লোবাল টাইমস’ বলেছে, কেন সাংবাদিকদের ভিসা বাড়ানো হল না, তার কোনো সরকারি কারণ দেখায়নি দিল্লি।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ওই সাংবাদিকরা বেনামে দিল্লি ও মুম্বইয়ে বিশেষ কয়েকটি দফতর সম্পর্কে গুপ্তচরবৃত্তির চেষ্টা করছিলেন। নির্বাসিত তিব্বতী আন্দোলনকারীদের সঙ্গেও তারা দেখা করেন বলে শোনা যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে ওঠা চরবৃত্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি ওই সংবাদপত্রের। দিল্লি যেভাবে ওই সাংবাদিকদের ভারতে কাজ করতে দিতে অস্বীকার করেছে, তা ‘সস্তা’ বলে মন্তব্য করেছে তারা। তাদের দাবি, চীনাদের ভিসা দিতে বরাবরই ঝামেলা পাকায় দিল্লি। উল্টে বেইজিং নাকি সহজেই ভিসা দেয় ভারতীয়দের।

ওই সংবাদপত্রের পরামর্শ, এবার থেকে বেইজিংও ভারতীয় নাগরিকদের বুঝিয়ে দিক, চীনা ভিসা পাওয়া অত সহজ নয়। তাদের দাবি, ভারত মনে করছে, আঞ্চলিক ও বিশ্বশক্তি হিসেবে তাদের যতটা মর্যাদা প্রাপ্য, চীন তাদের ততটা দিচ্ছে না। তাই এমন পদক্ষেপের মাধ্যমে উষ্মাপ্রকাশ করছে তারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ