রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাপানে ১৯জনকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

japanআওয়ার ইসলাম: জাপানের সাগামিহারা শহরে প্রতিবন্ধীদের একটি আবাসিক সেবাকেন্দ্রে এক হামলাকারী ছুরিকাঘাত করে অন্তত ১৯ জনকে হত্যা করেছে।

ঐ হামলায় আরো অন্তত ২৬ জন আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।

টোকিও থেকে প্রায় ৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাগামিহারা শহরে স্থানীয় সময় মঙ্গলবার খুব ভোরে ঐ হামলার ঘটনা ঘটে। হামলার পর এক ব্যক্তি স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

একটি খবরে বলা হয়েছে যে ঐ ব্যক্তি থানায় গিয়ে বলে যে, সে ঐ হামলা চালিয়েছে এবং সে চেয়েছে প্রতিবন্ধী মানুষদের নিশ্চিহ্ন করে দিতে।

গ্রেপ্তারকৃত যুবকের বয়স ২৬ বলে জানা গেছে এবং সে তসুকুই ইয়ামাইয়ুরি গার্ডেন ফ্যাসিলিটি নামের ঐ সেবাকেন্দ্রের সাবেক একজন কর্মী।

হামলার সময় আবাসিক ঐ কেন্দ্রে প্রায় দেড়শ’ বাসিন্দা এবং আটজন কর্মী ছিল।

রাত আনুমানিক আড়াইটার দিকে হামলাকারী সেবাকেন্দ্রটিতে প্রবেশ করে ভেতরে থাকা মানুষদের ওপর ছুরি চালাতে শুরু করে বলে জানা যাচ্ছে।

নিহতের সংখ্যার দিক থেকে এটি সাম্প্রতিক সময়ে জাপানে ছুরি চালিয়ে হত্যাকাণ্ডের সবচেয়ে বড় ঘটনা।

এর আগে ২০০৮ সালে টোকিওর এক জনাকীর্ণ বাজার এলাকায় একজন হামলাকারী ট্রাক চালিয়ে ঢুকে পড়ে এবং নির্বিচারে ছুরিকাঘাত করতে থাকে। ঐ ঘটনায় সাতজন নিহত হয়েছিল।

২০০১ সালে ওসাকা প্রাইমারি স্কুলে মানসিক অসুস্থতার ইতিহাস আছে এমন এক হামলাকারীর ছুরিকাঘাতে ৮ টি শিশু নিহত হয়।

২০০৮ এবং ২০০১ সালের দুটি হামলাই হয়েছিল একই তারিখে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ