মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

জার্মানিতে হামলাকারীর ছবি প্রকাশ করলো আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

c0dbcd4c4224dcb3658d4ab740599430-germany-attacker copyআন্তর্জাতিক ডেস্ক : আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক জার্মানির আনবাক শহরে উন্মুক্ত সংগীত উৎসবে আত্মঘাতী বোমা হামলাকারী যুবকের ছবি প্রকাশ করেছে। আমাকের অনলাইনে গতকাল সোমবার হামলাকারীর ছবি প্রকাশ করা হয়।

আজ মঙ্গলবার বেলা পৌনে দুইটায় আমাকের ওই ছবিটি প্রকাশ করে এএফপি। কবে ও কোথায় ছবিটি তোলা হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য সেখানে দেওয়া হয়নি।

আমাক বলছে, হামলাকারী যুবকের নাম মোহাম্মদ দালিল। তিনি সিরীয় শরণার্থী। হামলার পর আইএস তাঁকে ‘আইএস যোদ্ধা’ বলে দাবি করেছিলো।
২৭ বছর বয়সী ওই যুবক গত রোববার রাত ১০টার দিকে আনবাকে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। জার্মান কর্তৃপক্ষ জানায়, সংগীত উৎসবে হামলার পরিকল্পনা ছিল ওই যুবকের। টিকিট না থাকায় উৎসবের মূল স্থানে তিনি ঢুকতে পারেননি। পরে কাছের একটি ক্যাফেতে আত্মঘাতী হামলা চালান।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ