শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দাড়ি থাকায় মুসলিম ছাত্রকে ভর্তি করতে অস্বীকৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk760324ab700b2yd_440C247 copyআন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ড রাজ্যের কলেজ কর্তৃপক্ষ এক মুসলিম ছাত্রের মুখে দাড়ি থাকায় তাকে ভর্তি করতে চায়নি বলে অভিযোগ উঠেছে। তাকে দাড়ি শেভ করে ভর্তির জন্য আসতে বলা হয়। পরে অবশ্য বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে ওই ছাত্রকে ভর্তির জন্য ডাকা হয়েছে।

গুলাম গাউস নামের এই মুসলিম ছাত্র রুদ্রপুর ইনস্টিটিউট অব টেকনলজি নামে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেডে ভর্তি হতে গিয়েছিলেন। কিন্তু ওই ছাত্রের মুখে দাড়ি থাকায় তাকে ভর্তি করানো হয়নি।
গুলাম গাউস নামে ওই ছাত্র জানান, ‘আমি রুদ্রপুর ইনস্টিটিউট অব টেকনলজিতে ভর্তির জন্য গেলে সেখানে ‘আভা ম্যাম’ নামে এক শিক্ষিকা এবং সেখানকার প্রিন্সিপ্যাল আমাকে ক্লিনশেভ অবস্থায় আসার কথা বলেন। এরকম অবস্থায় তারা ভর্তি নিতে পারবেন না বলে আমাকে জানান। এতে আমি খুব দুঃখ পেয়েছি।’

ওই ছাত্রের বাবা মসরুর আহমদ বিষয়টি নিয়ে ইউ এস নগরের জেলা প্রশাসক আশিস কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগ জানিয়েছেন।

বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর কলেজ কর্তৃপক্ষ অবশেষে ওই ছাত্রকে ভর্তি হওয়ার জন্য ডেকেছে। প্রিন্সিপ্যাল অমর নাথ বর্মা বলেন, ‘সব ছাত্রকে পোশাক, চুল এবং ক্লিনশেভ করার জন্য বলা হয়েছিল। ওই ছাত্রের অভিভাবক এ নিয়ে ভুল বুঝেছেন। আমরা ওই ছাত্রকে ভর্তি নিচ্ছি।’

আওয়ার  ইসলাম ২৪ ডটকম / এফএফ

[video width="640" height="352" mp4="http://ourislam24.com/wp-content/uploads/2016/07/4bk7d4e7ea3185b304.mp4"][/video]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ