মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalkata

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের নাম পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে নতুন নাম ‘বঙ্গ’ অথবা ‘বাংলা’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল’ নাম ধারণ করবে ভারতের এ অঞ্চলটি। মঙ্গলবার রাজ্যের মন্ত্রিসভায় এমনটাই সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ২০১১ সালে ক্ষমতায় এসেই রাজ্যের নামবদলের উদ্যোগ নিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার ক্ষমতায় এসে বাস্তবায়ন হলো সেই স্বপ্ন।

আগামী ২৬ আগস্ট থেকে বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। সেই অধিবেশনে ২৯ ও ৩০ তারিখে নামবদল নিয়ে আলোচনা হবে।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, মন্ত্রিসভায় রাজ্যের নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিষয়ে সর্বদলীয় বৈঠকেও আলোচনা করা হবে। বিধানসভায় রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে যাওয়া হবে। সেখানে ওই প্রস্তাব পাস হলে পশ্চিমবঙ্গের নাম বদলানোর প্রস্তাব সংসদে পাঠানো হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ