শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

‘মিথ্যা আর খুন ছাড়া কোনো কাজের নন নেতানিয়াহু’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mauritania-President-Soccer copyআওয়ার ইসলাম : ‘মিথ্যা কথা বলা ও মানুষ হত্যা ছাড়া ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু অন্য কোনো কাজে বিশেষজ্ঞ নন।’ মন্তব্যটি মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ উলদ আবদুল আজিজের।

আফ্রিকায় নেতানিয়াহুর সাম্প্রাতিক সফরের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেছেন।

মিশরের দৈনিক আল-আহরামকে দেয়া এক সাক্ষাতকারে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট আরও বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রেখে তার দেশের কোনো লাভ হয়নি এবং তার দেশের রাজধানী নোয়াকশুতে ইসরাইলি দূতাবাস থাকার কোনো যুক্তি নেই।

তিনি বলেন, ‘আফ্রিকায় ইসরাইলের তৎপরতা মোকাবেলা করা আমাদের সবার দায়িত্ব। কারণ, ইসরাইলের সঙ্গে সম্পর্ক রাখার চেয়ে আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক রাখার মধ্যেই আফ্রিকার অভিন্ন স্বার্থ অনেক বেশি রয়েছে। মৌরিতানিয়া ইসরাইলের সঙ্গে সম্পর্ক রেখে কোনোভাবেই উপকৃত হয়নি।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ