মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

মোদিকে কাশ্মিরি তরুণীর খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kashmir_2309091b copyআওয়ার ইসলাম : ১৭ বছর বয়সের এক মার্কিন প্রবাসী কাশ্মীরী তরুণী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে খোলা চিঠি লিখেছেন। ওই কাশ্মিরী তরুণীর নাম ফাতমো শাহিন। চিঠিতে তিনি কাশ্মিরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

চিঠিতে ফাতমো লিখেছেন, স্বজনদের সঙ্গে দেখা করার জন্য গত ১০ জুলাই তিনি কাশ্মীর উপত্যকায় গিয়েছিলেন। কিন্তু সেখানে তিনি যে পরিস্থিতি দেখেছেন তা কখনো ভুলবার নয়। ওই দিনের ঘটনা তার মনে দাগ কেটে রেখেছে। মোদিকে উদ্দশ্যে করে তিনি লিখেছেন, ‘জনাব প্রধানমন্ত্রী, আমি এখানে বসেই ফ্রান্সের নিস হামলা, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের খবর পাই। এমনকি জানতে পাই ভারতের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে মৌসুমী বৃষ্টিপাতের খবরও। কিন্তু কাশ্মীরের সংবাদ কোথায়?’

‘সবাই এ ভূখণ্ডটির দখল নিতে চাইলেও কাশ্মীরী জনগণের সুখ দু:খ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।’ মন্তব্য করে ওই কাশ্মিরি তরুণী চিঠিতে লিখেন, ‘আমরা যদি কাশ্মীরের জনগণের যত্ন নিতাম, তাদের মতামতের দাম দিতাম, তাহলে জানতে চাইতাম, বুরহান কি আসলেই একজন জঙ্গি না শহীদ। আমরা বুঝতে চেষ্টা করতাম একজন শিক্ষার্থী কেন তার লেখাপড়া ও ক্যারিয়ার বিসর্জন দেয়, কেন সে কলম ফেলে হাতে বন্দুক তুলে নেয়।’

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ