শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obama_tramp

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। একই সঙ্গে রিপাবলিকান পার্টি কেনো নিউ ইয়র্কের এই ধনকুবেরকে প্রার্থী হিসেবে এখনো সমর্থন দিচ্ছে সেই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ওবামা।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পাওয়ার লড়াই শুরুর পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ হিলারি ক্লিনটনকে দা ডেভিল বা শয়তান বলে উল্লেখ করেছেন তিনি। তার আগে যুদ্ধের ময়দানে নিহত এক মার্কিন মুসলিম সৈনিকের মাকে নিয়ে কটূক্তি করে সমালোচিত হয়েছেন।

এসব মন্তব্যের প্রেক্ষিতে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার সবচাইতে কড়া নিন্দা জানিয়েছেন। এক বক্তব্যে বারাক ওবামা বলেছেন, ‘এই রিপাবলিকান প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য।’ মঙ্গলবার হোয়াইট হাউসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেয়ার সময় ওবামা এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি গত সপ্তাহেই একবার একথা বলেছিলাম এবং তিনি বারবার আমার কথা সঠিক প্রমাণ করছেন।’ নির্বাচনী লড়াইয়ে একে অপরকে আক্রমণ করা মার্কিন রাজনীতিতে নতুন কিছু নয়। তবে ডোনাল্ড ট্রাম্প যেন তাতে নতুন মাত্রা যোগ করেছেন বলে মন্তব্য করছেন রাজনীতির বিশ্লেষকরা।

ওবামার এই সমালোচনার জবাবে ট্রাম্প উল্টো ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য বলছেন। এর আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করে বলেছিলেন, ‘তিনি একজন ভয়াবহ প্রেসিডেন্ট। তিনি যখন পদত্যাগ করবেন তখন সম্ভবত তিনিই হবেন আমাদের দেশের ইতিহাসে সবচাইতে খারাপ প্রেসিডেন্ট। তিনি দেশের অনেক ক্ষতি করেছেন।’

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ