রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

দারুল উলুম দেওবন্দে নতুন শিক্ষাবর্ষ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

13925066_1132853570105279_2213834372393470714_n copy

ফারুক ফেরদৌস : দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে।

গত মঙ্গলবার সহিহ বুখারীর দরস প্রদানের মাধ্যমে শিক্ষাবর্ষের উদ্বোধন করা হয়। দরস প্রদান করেন দারুল উলুমের শাইখুল হাদিস মাওলানা সাইয়েদ আহমদ খিজির শাহ মাসউদী।

দরসে ইমাম বুখারীর মর্যাদা নিয়ে আলোচনা করতে গিয়ে আহমদ খিজির শাহ বলেন, সহিহ বুখারীকে এত মাকবুলিয়ত দান করা হয়েছে যে আজ বারশ’ বছর পেরিয়ে যাওয়ার পরও এই কিতাব হাদিসের ক্ষেত্রে উম্মাহর আস্থার কেন্দ্রবিন্দুতে আছে। এর মূল কারণ ইমাম বুখারীর ইখলাস।

ইমাম বুখারী ফিকাহ ও হাদিসে মুজতাহিদ পর্যায়ের আলেম ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ইমাম বুখারী এক একটি হাদিস অন্তর্ভুক্ত করার আগে কঠোরভাবে পবিত্রতা-পরিচ্ছন্নতার ইহতেমাম করতেন, নামাজ পড়তেন ও দোয়া করতেন। ষোল বছরের কঠোর সাধনার পর উম্মতকে তিনি হাদিসের এই বিরাট ভাণ্ডার জমা করে দিতে পেরেছেন।

খিজির শাহ মাসউদী আরও বলেন, এই কিতাবে রাসুল সা. এর পুরো জীবনকে, দ্বীন ইসলামের প্রত্যেকটি অংশকে উম্মাতের সামনে পেশ করা হয়েছে।

সূত্র : রোজনামা খবরিন

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ