মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’ কুয়ালালামপুরে আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন মুফতি মুসা খান বেফাকের তত্ত্বাবধানে মোহাম্মদপুরে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা তুমি ক্ষমাশীল দূরত্ব নয়, ঐক্যই সমাজ উন্নয়নের চাবিকাঠি শিশুদের বইমুখী করতে মেলায় ইসলামি বই কিনছেন অভিভাবকরা

ইসরায়েলের কারাগারে না খেয়ে ৫২ দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistin5আব্দুল্লাহ বিন রফিক, আওয়ার ইসলাম

ইসরায়েলের কারাগারগুলোতে বর্তমানে অনশন করছেন শত শত ফিলিস্তিনি বন্দি। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

এক বিবৃতিতে ফিলিস্তিনি বন্দিদের ক্লাব জানিয়েছে, শুক্রবার নতুন করে আরো ৮০ বন্দি খানাপিনা বন্ধ করে দিয়েছে। ফলে ফিলিস্তিনি অনশনরত বন্দিদের সংখ্যা বেড়ে ৪০৫ এ গিয়ে দাঁড়িয়েছে। রোববার এই আন্দোলনে আরো বন্দি যোগ দেবে বলে জানা গেছে।

গত দুদিন ধরে ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের কারাগারগুলোতে নতুন করে অনশন শুরু করেছে এসব বন্দিরা। ইসরায়েলের হাতে বন্দি ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলনের নেতা বিলাল কায়েদের সমর্থনে তারা এই অনশন শুরু করেছে। বিলাল না খেয়ে আছেন গত ৫২ দিন ধরে।

তাছাড়া ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিদের ওপর চালানো নানা   অমানবিক টর্চার ও নির্যাতনের প্রতিবাদে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন এসব বন্দিরা। গত দু মাস ধরে বন্দিদের কোনো দর্শনার্থীদের সঙ্গে দেখা করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। উপরন্তু প্রত্যেক অনশনকারীকে ১৫৮ ডলার জরিমানা করেছে কারা আদালত।

তাছাড়া বন্দীদের দ্বিগুণ শাস্তি প্রদানের জন্য এক কারাগার থেকে অন্য কারাগারে ঠেলা-ধাক্কায় স্থানান্তর করার মতো অমানবিক আচরণ ইসরাইলি সেনাদের নিত্য দিনের অভ্যাস বনে গেছে।  বিশ্বস্ত সূত্রগুলোর বরাতে বন্দীরা বলছেন, বন্দীদের ওপর নির্মমতা ও নিপীড়নের মাত্রা এতটাই তুঙ্গে উঠেছে যে, আগামীতে প্রচণ্ড ক্ষোভ ও ক্রোধে ফেটে গিয়ে লক্ষ লক্ষ স্বাধীনতাকামী ফিলিস্তিনিরাও এই অনশনে যোগ দিতে পারে।

এদিকে এক ইসরায়েলি কারা কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে হামাস বন্দিদের পৃথক সেলে সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ। এমনকি তাদের মোবাইলগুলোও কেড়ে নেয়া হয়। এ থেকেই কারা অনশনের সূচনা।

সূত্র: রোজনামা খবরিন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ