শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দাবি মানল ইসরায়েল, অনশন ভাঙলো ৪০০ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israelআওয়ার ইসলাম: ইসরায়েলের কারাগারে বন্দি ৪০০ ফিলিস্তিনি আজ অনশন ভেঙেছে। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা দীর্ঘদিন ধরে অনশন করছিল। গতকাল এক রিপোর্টে এই অনশন আরো বাড়ার কথা জানা গিয়েছিল। তবে  ইসরায়ের সরকারের বিপক্ষে শেষ পর্যন্ত জয় হলো এসব ফিলিস্তিনির।
ইসরায়েলি পুলিশের হাতে গ্রেফতার হওয়া ফিলিস্তিনি বন্দিরা তিনটি প্রধান কারাগারে আটক রয়েছে। কিন্তু কারগারগুলোর অবস্থা ও পরিবেশ এবং আনুষঙ্গিক বিষয়াদি এতটাই নাজুক ছিল যাতে অবস্থান করা কঠিন হয়ে পড়েছিল। এ কারণে বন্দিরা দাবি আদায়ে অনশনে নামে।
শেষ পর্যন্ত ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ রবিবার তাদের দাবি মেনে নেয়ায় বন্দীরা অনশন ভেঙেছেন।
ইসরায়েল সরকার অনশনরত এই বন্দিদের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে।চুক্তিগুলোর মধ্যে রয়েছে, বন্দীদের নগ্ন করে দেহতল্লাশি করা হবে না, নাফহা কারাগারের পরিবেশ উন্নত করা হবে, বিশেষ করে প্রতি সেলে বন্দীর সংখ্যা কমানো হবে।
চুক্তিতে আরো রয়েছে, হামাস বন্দীদের সর্বোচ্চ সংস্থার প্রধান মোহাম্মদ এরমান এবং বদলি হওয়া অন্য বন্দীদের তিন মাসের মধ্যে নাফহা কারাগারে ফিরিয়ে  আনা হবে। এছাড়া যেসব বন্দী অন্য কারাগারে বদলি হতে চায় তাদের আবেদনও গ্রহণ করা হবে।
চুক্তিতে বলা হয়, বন্দীদের সঙ্গে সাক্ষাৎকালে তাদের স্বজনরা কোনো বই দিলে সেটা কারাগারে নেয়া যাবে। এছাড়া বন্দীদের সেলে একটি অতিরিক্ত নিউজ চ্যানেল চালাতে দিতেও ইসরাইলি কারা কর্তৃপক্ষ সম্মত হয়।
উল্লেখ্য, হামাস বন্দীদের বিভিন্ন কারাগারে ঢালাওভাবে বদলির সিদ্ধান্ত এবং তাদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বন্দীরা গত সপ্তাহে অনশন শুরু করে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ