শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসলামি পোশাকে সাঁতার প্রতিযোগিতা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বুলেটআওয়ার ইসলাম : ফ্রান্সের একটি ব্যক্তিগত সুইমিং পুলে ‘মুসলমান নারীদের ‘বুরকিনি’ (বোরখার মত সাঁতারের উপযোগী পোশাক) পরে সাঁতার প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছে ।

বুলেট পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার কারণে প্রতিযোগিতার আয়োজকরা প্রতিযোগিতাটি বন্ধ করে দেন।

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। কিন্তু শহরের মেয়র এবং সুইমিংপুলের মালিক হত্যার হুমকি পাওয়ার পর ‘পরিস্থিতি শান্ত’ করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতা বাতিল করেন।

সাঁতার প্রতিযোগিতার আয়োজককারী সংস্থা ‘স্মাইল ১৩’র সদস্যরা বলেন, কেউ একজন আমাদের কাছে বুলেট সহ চিঠি পাঠিয়েছেন। এবং সেখানে আমাদের হুমকি দেয়া হয়েছে।
স্থানীয় মেয়র মাইকেল অ্যামিনিস মঙ্গলবার ফ্রান্স বস্নু রেডিওকে বলেন, পরিস্থিতি শান্ত হওয়ার জন্য তিনি কাজ করছেন। পুলের ম্যানেজার কোন আবেগবশত নন বরং এই ইভেন্টের আয়োজকদের সিদ্ধান্তেই প্রতিযোগিতা বাতিলের ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে ঘৃণা, বিদ্বেষ, ইসলামফোবিয়া এবং বর্ণবাদের তীব্র নিন্দা জানাই। কিন্তু পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।
এই সংস্থাটি নারী এবং শিশুদের জন্য খেলাধুলা ও সামাজিক যোগাযোগ বিষয়ক কাজ করে থাকে। কিছুদিন আগে এটি একটি ইভেন্টের আয়োজন করে যেখানে বলা হয়, ‘ ইসলামিক পোশাকের রীতি মেনে খেলা-ধুলার আয়োজন করা হবে এবং অনুষ্ঠানে কোন পুুরুষ উপস্থিত থাকবেন না, তবে ১০ বছরের কম বাচ্চারা অনুমতি সাপেক্ষে উপস্থিত থাকতে পারবে। এধরনের সাঁতার প্রতিযোগিতার জন্য বোরখা এবং হিজাব পরার ব্যবস্থা করা হয়, যা নারীদের মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে।

এদিকে স্মাইল ১৩’ তাদের ফেসবুকে ‘বুরকিনি’ নিয়ে বিতর্কের জন্য বিস্ময় এবং অনুতাপ প্রকাশ করে বলেন, এই অপমান, সাংবাদিকদের অনুরোধ, এবং স্মাইল ১৩ এর সদস্যদের হুমকি সবকিছু অবাস্তব মনে হচ্ছে।

সূত্র : দ্য লোকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ