মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

হিলারির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariআওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল কোর্টে দুই সেনা সদস্যের পরিবারের পক্ষ থেকে এ মামলা দায়ের করা হয়।

লিবিয়ার বেনগাজিতে ২০১২ সালে মার্কিন দূতাবাসে হামলায় নিহত দুই নিরাপত্তাকর্মীর পরিবারের সদস্যরা এ মামলা করেছেন। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে হামলায় ওই দুই সেনা সদস্য শন স্মিথ ও টায়রন উডস নিহত হন।

মামলায় উল্লেখ করা হয়, হিলারি ক্লিনটন সে সময় তার ব্যক্তিগত ই-মেইল ব্যাবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদান করেছেন। তার অনিরাপদ ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের কারণেই মার্কিন কর্মকর্তাদের অবস্থান ফাঁস হয়ে থাকতে পারে। যার সুযোগে জঙ্গিরা হামলা চালাতে সক্ষম হয়েছে।

লিবিয়ার ওই হামলার সময় হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সমালোচকদের অভিযোগ, সরকারি কাজ সম্পাদনে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে বিদেশি সরকার ও সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য অ্যাকাউন্ট হ্যাক করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন হিলারি।

লিবিয়ায় ওই হামলায় দেশটিতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার মার্কিন নাগরিক নিহত হন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ