রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চীনে চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডে নিহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dd

 

আওয়ার ইসলাম : চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি চুনাপাথর খনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য জানিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার বিকেলে চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ গানসুর হাইগিতে একটি চুনাপাথর খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় খনিতে থাকা আটকা পড়েন ১২ জন শ্রমিক। প্রায় ১২ ঘণ্টার উদ্ধার অভিযানে ৯ জনকে মৃত এবং ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর ৩ জন মারা যান। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে খনিটি জিককুইয়ান আয়রন অ্যান্ড স্টিল গ্রপ (জেআইএসসিও) নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতো বলে জানা গেছে। সূত্র : সিনহুয়া।

আওয়ার ইসলাম/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ