রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সিরিয়ায় ১৮ হাজার বন্দিকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bb7199351fc8d1175f1a9f922fe2c312 copyআওয়ার ইসলাম : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি দাবি করেছে সিরিয়ায় সরকারি কারাগারে বন্দি অবস্থায় অন্তত ১৮ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে। ২০১১ সাল থেকে ২০১৫ সালের মধ্যে এসব বন্দিকে মারধর ও ধর্ষণ করে হত্যা করা হয় বলে দাবি করছে অ্যামনেস্টি। নির্যাতনের শিকার হয়ে বেঁচে যাওয়া ৬৫ জনের সাক্ষাৎকার থেকে তারা তথ্য সংগ্রহ করেছে বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে।

কারাবন্দিদের ওপর নির্যাতন বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

'ইট ব্রেকস দ্য হিউম্যান: টর্চার, ডিজিজ অ্যান্ড ডেথ ইন সিরিয়াস প্রিজনস' শীর্ষক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করে অ্যামনেস্টি।

অ্যামনেস্টির হিসাব অনুযায়ী, সিরিয়াজুড়ে সরকারি কারাগারগুলোতে ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭ হাজার ৭২৩ জনেরও বেশি ব্যক্তি নিহত হয়েছেন। সিরীয় সরকারের বিরুদ্ধে এসব অভিযোগ আলোচনার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

বিশেষ করে সিরিয়া সমস্যা নিয়ে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি এই আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ