শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আনজেম চৌধুরীর টুইটার বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anjemআওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানের বংশোদ্ভুত ইসলামিক স্কলার আনজেম চৌধুরীর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ‘ধর্মীয় জঙ্গিবাদ এবং ঘৃণা’ ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার।

এর আগে জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাজ্যের আদালতে তাঁকে ১০ বছরের কারাদণ্ডাশে দেওয়া হয়।

জঙ্গিবাদকে উৎসাহিত করার কারণে পাকিস্তানি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক আনজেম চৌধুরী বহু আগ থেকেই সমালোচিত। তাঁর বিরুদ্ধে অভিযোগ গত ২০ বছর ধরে তিনি ধর্মীয় বক্তব্যের আড়ালে বিদ্বেষ, ঘৃণা, সন্ত্রাস ছড়াচ্ছেন। তার বিভ্রান্তিমূলক বক্তব্যে প্রভাবিত হয়ে কয়েকশ ব্রিটিশ তরুণ-তরুণী আল-কায়েদা ও আইএসের মতো জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। এ ছাড়া বেশ কিছু হত্যা ও সন্ত্রাসী ঘটনার পেছনেও তাঁর ইন্ধন রয়েছে।

এ ছাড়া গত ১ জুলাই বাংলাদেশের গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁর হত্যাকাণ্ডের অন্যতম সদস্য জঙ্গি নিব্রাস ইসলামও আনজেম চৌধুরীর মাধ্যমে প্রভাবিত বলে অনেকের ধারণা।

চলতি বছরের এপ্রিল মাসে যুক্তরাজ্যের একটি আদালত আনজেম চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করে রায় দেয়। আদালত ১৬ আগস্ট পর্যন্ত এই বিষয়ে সংবাদ প্রকাশে নিষেধাজ্ঞা দেওয়ায় তা এত দিন প্রকাশিত হয়নি। এদিকে এখন পর্যন্ত বিস্তারিত রায় প্রকাশ না হলেও জানা গেছে ১০ বছরের জেল খাটতে হবে আনজেমকে। আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে তাঁর এই শাস্তি।

আনজেম চৌধুরী যুক্তরাজ্যে অভিবাসি হয়ে আসা এক পাকিস্তানি পরিবারের সন্তান। লন্ডনে তার জন্ম। সেখানেই তিনি বড় হয়েছেন। আনজেম চৌধুরী একজন প্রশিক্ষণপ্রাপ্ত সলিসিটর। লন্ডনের ইলফোর্ডে বসবাস করেন পাঁচ সন্তানের এ জনক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ