রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জলবায়ুর দায়দায়িত্ব সৃষ্টিকর্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jalbauআওয়ার ইসলাম: আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য ড্যানি হিলে রায়ি দাবি করেছেন, জলবায়ুর দায়দায়িত্ব সৃষ্টিকর্তার। যে কারণে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষকে দায়ী করা উচিত নয়। সম্প্রতি দেশটির সংগীত ও রাজনীতি বিষয়ক সাময়িকী ‘হট প্রেস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ড্যানি হিলে বলেন, ‘জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিজ্ঞানীরা অতি উৎসাহীর আচরণ করছেন। এর কারণ তারা প্রচুর অর্থসাহায্য পাচ্ছেন।’ এর আগে কিলগারভানের এই এমপি পার্লামেন্টে বলেছিলেন, ‘ঈশ্বর নিজেই জলবায়ুর দায়িত্বে রয়েছেন। এ ক্ষেত্রে আমাদের করার কিছুই নেই।’

এ বিষয়ে জানতে চাইলে হট প্রেসকে হিলে বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। কিছু বস্তুর ওপর নির্ভর করে আমার এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে। এই বস্তুগুলো এখানেই রয়েছে এবং ইতিহাস তা প্রমাণ করেছে।’

তিনি আরো বলেন, ‘আমরা বরফযুগ পার করেছি। আমাদের নুহ (আ.) এর নৌকার ইতিহাস রয়েছে। আমাদের ১৭৪০ সালের  দুর্ভিক্ষের ইতিহাস রয়েছে, যা টানা দুই বছর খরার কারণে হয়েছিল। এগুলো হচ্ছে সেই বিষয়। কিছু শতাব্দী রয়েছে যখন দেশে প্রচণ্ড গরম ও উষ্ণতা অনুভূত হয়েছে এবং আরো কিছু শতাব্দী ছিল যখন প্রচুর বৃষ্টিপাত ও শীতল আবহাওয়া ছিল। এগুলো সেসব বিষয়েরই অংশ।’

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ