শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আসাদের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk8a52cfb0c55cuns_800C450 copy

আওয়ার ইসলাম : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কোনোরকম কূটনৈতিক আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, প্রেসিডেন্ট আসাদের নেতৃত্বাধীন সিরিয়া সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক যোগাযোগ হবে না।

গতকাল বুধবার আঙ্কারা সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এরদোগান। তুরস্ক সিরিয়ার অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করার কয়েক ঘন্টার মধ্যে এ বক্তব্য দেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি আরো বলেন, তুর্কি-সমর্থিত গেরিলারা সিরিয়ার জারাবলুস শহরটিকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের কাছ থেকে পুনর্দখল করেছে। এ কাজে তুর্কি বিশেষ বাহিনী সহযোগিতা করেছে বলেও তিনি জানান।

যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন দায়েশ বিরোধী যুদ্ধে তুরস্ককে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ