রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তুরস্কে দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky19

আওয়ার ইসলাম : দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তুরস্কে দিয়ারবাকির বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। হামলায় কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায় নি।

গতকাল শনিবার শেষ বেলায় দিয়ারবাকির বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের বাইরে  একটি পুলিশ চেকপয়েন্টের কাছে চারটি রকেট এসে পড়ে। রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা বিমানের ফ্লাইট বাতিল করা হয় নি বলে জানা গেছে।

কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদেরকে এই হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। দিয়ারবাকির শহরে এর আগেও পিকেকে গেরিলারা বহু হামলা চালিয়েছে। এ গোষ্ঠী স্বায়ত্ত্বশাসনের দাবিতে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র লড়াই করে আসছে। গত বছরের জুলাই মাসে তুর্কি সরকার পিকেকে গেরিলাদের সঙ্গে অস্ত্রবিরতি ভেঙে সামরিক অভিযান শুরু করেছে। সেই থেকে গেরিলারাও নিরাপত্তা বাহিনীর ওপর ও সরকারি অবস্থানে হামলা চালিয়ে আসছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ