শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

হিজাবকে সরকারি ইউনিফর্মে অন্তর্ভূক্ত করল স্কটল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

scotlandআওয়ার ইসলাম: বিশ্ব যখন অবৈধভাবে হিজাব নিষিদ্ধে সরগরম ঠিক এই সময়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল স্কটল্যান্ড। দেশটি মুসলিম নারীদের আবশ্যকীয় পোশাক হিজাবকে সরকারি ইউনিফর্ম হিসেবে অন্তর্ভূ্ত করেছে।

স্কটল্যান্ডের পুলিশ প্রধান ফিল গুর্মলি বলেন, পোশাকের বাধ্য বাধকতার জন্য স্কটল্যান্ডের মুসলিম নারীরা সরকারি কাজে অংশ নিতে পারেন না। এতে করে নানারকম সমস্যাও হতে থাকে। বিশেষ করে পুলিশ প্রশাসনে কাজের ক্ষতিসাধন হয়। হিজাবকে সরকারি ইউনিফরম করার ফলে মুসলিম নারীরা এই পেশায় অন্তর্ভূক্ত হতে পারবে। এতে করে প্রশাসন লাভবান হবে।

স্কটল্যান্ডের সরকারের এই সিদ্ধান্তে মুসলিম কমিউনিটিতে উচ্ছ্বাস দেখা গেছে। তারা সরকারের এই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন।

অবশ্য আগে থেকেই স্কটল্যান্ড পুলিশে মুসলিম নারীরা তাদের মাথা ঢেকে রাখতে পারতেন। আনুষ্ঠানিক এ ঘোষণার ফলে এখন থেকে তারা ইউনিফর্মে ঐচ্ছিক পোশাক হিসেবে হিজাব ব্যবহার করতে পারবেন। এর আগে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তাদের ইউনিফর্মে হিজাবের অনুমোদন দিয়েছে।

স্কটিশ পুলিশ জানিয়েছে, সেবার ক্ষেত্রে স্ব স্ব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব গড়ে তুলতে তারা কাজ করছে। এ সিদ্ধান্ত তারই ফল।

স্কটল্যান্ড পুলিশের আনুষ্ঠানিক এ ঘোষণাকে ২০১০ সালে মুসলিম পুলিশ সদস্যদের নিয়ে গড়ে ওঠা স্কটিশ পুলিশ মুসলিম অ্যাসোসিয়েশন (এসপিএমএ) স্বাগত জানিয়েছে।

সংগঠনটির প্রধান ফাহাদ বাশির বলেছেন, ‘এ ঘোষণা সঠিক নেতৃত্বের ইতিবাচক পদক্ষেপ। স্কটল্যান্ড পুলিশ এ ধরনের উদ্যোগ নেওয়ায় আমরা আনন্দিত। বিভিন্ন সম্প্রদায় মিলে আমরা স্কটল্যান্ডের সেবাকে আরও এগিয়ে নিয়ে যাব।’

-ডন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ