রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

কওমি মাদরাসাকে নিবন্ধনে বাধ্য করা যাবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaqbdআওয়ার ইসলাম: কওমী মাদরাসা নিয়ে সাম্প্রতিক আলোচনার জেরে জরুরি বৈঠক করেছ বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক। ২৮ আগস্ট রোববার বেফাক আয়োজিত বৈঠকে আলেমরা বলেন, এ দেশের ৯২ ভাগ জনগোষ্ঠী মুসলমান সন্তানদের ইসলামের বুনিয়াদী শিক্ষা দেয়া ফরযে আইন। আবহমান কাল থেকে কওমি মাদরাসাগুলো মূলত: সেই ফরযে আইনের কাজটিই আঞ্জাম দিয়ে যাচ্ছে। সুতরাং কওমি মাদরাসার ক্ষেত্রে নিবন্ধনের বাধ্যবাধকতা আরোপ করা যাবে না। করলে তা হবে ফরযে আইনের কাজকে বাধাগ্রস্ত করার সামিল।

বেফাক কার্যালয়ে সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, মাওলানা মোস্তফা আযাদ, মহাসচিব মাওলানা আবদুল জব্বার জাহানাবাদী, সহকারী মহাসচিব মাওলানা মাহফূযুল হক, মাওলানা আব্দুল হামীদ (পীরসাহেব মধুপুর), মাওলানা খালেদ সাইফুল্লাহ সা‘দী (মোমেনশাহী), মাওলানা সাজিদুর রহমান (বি.বাড়ীয়া), মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতী ওমর ফারুক সন্দ্বীপী, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা জোবায়ের আহমাদ, মুফতী নূরুল আমীন, মুফতী গোলামুর রহমান (খুলনা), মাওলানা মুসলেহ উদ্দীন রাজু (সিলেট), মাওলানা ইয়াসিন (ঠাকুরগাঁও), মাওলানা আব্দুল হামীদ (কুষ্টিয়া) প্রমুখ।

সভায় বক্তারা আরো বলেন, সরকারকে বিতর্কিত শিক্ষানীতি ও শিক্ষা আইনের খসড়া বাতিল ও আপত্তিকর সিলেবাস সংশোধন করতে হবে। নতুবা মুসলিম জাতিসত্তা বিপন্ন হবে। এ সব দাবি-দাওয়ার নিষ্পত্তি না করে স্বীকৃতির বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ