শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

দিল্লিতে নেমেই ঘণ্টাব্যাপী জ্যামের কবলে জন কেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

carry2আওয়ার ইসলাম : ভারতে গিয়ে নয়া দিল্লিতে নেমেই ভয়াবহ ট্রাফিক জ্যামের কবলে পড়তে হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে। প্রায় এক ঘণ্টা জ্যামের কারণে কেরিকে রাস্তায় আটকে থাকতে হয়েছে।

গতকাল সোমবার রাতে বাংলাদেশ থেকে নয়া দিল্লির ইন্ধিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জন কেরি। এ সময় মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। সেই যানজটের শিকারে পরিণত হন কেরি। তাকে বহনকারী গাড়িবহর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাজমহল হোটেলে পৌঁছাতে প্রায় এক ঘন্টা সময় লেগে যায় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পথে এমন অবস্থা তৈরি হলে জন কেরির সফরসঙ্গী মার্কিন মিডিয়াকর্মীরা পরিস্থিতি নিয়ে টুইট করতে থাকেন। ফলে নিরাপত্তা নিয়ে বড় ধরনের এক উদ্বেগ সৃষ্টি হয়। এতে যুক্তরাষ্ট্র ও ভারতীয় গোয়েন্দা কমকর্তারা ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। তারা নিরাপত্তা পরিস্থিতি দ্রুত পর্যালোচনা করেন। সাদা পোশাকে তাদের সদস্যদের নামিয়ে দেয়া হয় রাস্তায়। তারা তিন মূর্তি মার্গ এলাকায় দ্রুত রাস্তা ফাঁকা করার চেষ্টা করেন। তারা অন্য সব রাস্তা বন্ধ রাখেন প্রায় আধা ঘন্টা, যাতে কেরিকে বহনকারী গাড়ি যেতে পারে।

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ