রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বিএনপির নতুন কমিটি থেকে শিরিন-পাপিয়ার পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ : বিএনপির নতুন কমিটির সহ মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন সৈয়দা আশিফা আশরাফিপাপিয়া । এছাড়া বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি এক নেতার এক পদ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছেন শিরিন সুলতানা । তবে তিনি মহিলাদলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

সোমবার বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ দু’জন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। পদছাড়ার বিষয়ে জানতে চাইলে শিরিন সুলতানা বলেন, বিএনপির ষষ্ঠ কাউন্সিলে গৃহীত নীতি ‘এক নেতার এক পদ’ অনুসরণ করে নতুন কমিটির স্বনির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করেছি । পদত্যাগপত্রে আমি তাই উল্লেখ করেছি । পদত্যাগের বিষয়টি জানতে আশরাফি পাপিয়ার সঙ্গে।মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেন নি। বিএনপির নতুন কমিটি ঘোষণার পর ‘সার্কাস পার্টি’ উল্লেখ করে ফেসবুকে পাপিয়া স্ট্যাটাস দেন। বিভিন্ন গণমাধ্যমে এটি প্রকাশিত হলে ১১ আগস্ট সংবাদ সম্মেলন করে স্ট্যাটাসের বিষয়টি বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন তিনি বলেন, তার কোন ফেসবুক একাউন্ট নেই।

এজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ