রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মাওলানা ওলিপুরী গুরুতর অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untiddtled-1 copyআওয়ার ইসলাম : দেশ বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও বক্তা মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী দুই সপ্তাহ যাবত অসুস্থ। কোমর ও মেরুদণ্ডের হাড্ডিতে প্রচণ্ড ব্যথা। নামায ও চলা ফেরায় সমস্যা হচ্ছে।

আওয়ার ইসলামকে এসব তথ্য জানিয়েছেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

নুরুল ইসলাম ওলিপুরী সারাবছরই বিভিন্ন ওয়াজ মাহফিল, সেমিনার, কনফারেন্সে বক্তৃতা করে থাকেন। সারাবছর দেশের বিভিন্ন অঞ্চলে তার প্রোগ্রাম থাকে। তার পূর্বনির্ধারিত প্রোগ্রামগুলো বাতিল করতে হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে মুফতি মিজান বলেন, এখন কোনো প্রোগ্রামেই অংশগ্রহণ করা সম্ভব হচ্ছে না তার পক্ষে। তবে এখন দেশে তার প্রোগ্রাম ছিলোও না। কারণ দাওয়াতি কাজে এই সময় তার লন্ডনে থাকার কথা ছিলো । দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে লন্ডনের সফর অসমাপ্ত রেখে দেশে ফেরেন তিনি।

মাওলানা নুরুল ইসলাম এখন অবস্থান করছেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। সেখানে তার প্রতিষ্ঠিত জামিয়া নূরে মদিনার মুহতামিম ও শাইখুল হাদিস তিনি। অসুস্থ শরীর নিয়ে দরস দিতে না পারলেও জামিয়ার পরিচালনা ও দেখাশোনা করছেন বলে জানান মুফতি মিজানুর রহমান সাঈদ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ