রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাবুলে জোড়া বোমায় নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Unticctled-1 copyআওয়ার ইসলাম : আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী দু’টি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে চালানো এসব হামলায় আহত হয়েছে আরো ৯১ জন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দূর নিয়ন্ত্রণের সাহায্যে প্রথম বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় এবং দ্বিতীয় হামলাটি ছিল আত্মঘাতী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ রাদমানিশ জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর হতাহত মানুষদের সাহায্যে অনেকে এগিয়ে আসেন। এ সময় কাছেই দাঁড়িয়ে থাকা আত্মঘাতী হামলাকারী ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজের শরীরে বেধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

মুখপাত্র আরো জানান, নিহতদের মধ্যে সেনাবাহিনীর এক জেনারেল এবং দু’জন পদস্থ পুলিশ কর্মকর্তা রয়েছেন। আফগান তালেবান এ জোড়া বোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে। সোমবার বিকেলের দিকে ছুটির পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মীরা যখন বাড়ি ফিরছিলেন তখন এসব হামলা চালানো হয়। হামলায় হতাহতদের মধ্যে পুলিশ, সেনাসদস্য এবং বেসামরিক নাগরিক রয়েছেন।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ