রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

দৌলতপুরে ‘কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের’ ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tran5আওয়ার ইসলাম: বন্যার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যাণে ব্রত ‘কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন’ ও কুষ্টিয়ার মিরপুরের ছাতিয়ানে অবস্থিত ‘দারুল উলূম সাবীলুর রাশাদ মাদরাসা’। গতকাল রোববার দৌলতপুর থানার মাজদিয়ারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে সংস্থা দু’টি।

কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, দারুল উলূম সাবীলুর রাশাদ, কুষ্টিয়া’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ এ্যাসিস্টেন্ট, মালয়েশিয়া প্রবাসী মাওলানা শহীদুল ইসলাম ফারুকী’র সার্বিক সহযোগিতায় কয়েকশ’ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ করেন বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি ইবরাহীম হুসাইন কাসেমী এবং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলমগীর।

ত্রাণ বিতরণে সহযোগিতা করেন ওয়ার্ড মেম্বার নাসিরুদ্দীন, পশু সম্পদ উন্নয়ন অফিসার ডা. সোহেল, সাংবাদিক ইবরাহীম খলীল, আহমদ নয়ন, মাওলানা সাইফ বিন ওমর, মাওলানা আবীর হাসান, ছাত্রনেতা শরীফুল ইসলাম, মোঃ মহিদুল ইসলাম প্রমুখ।

tran4

ত্রাণ বিতরণের করুণ অভিজ্ঞতার কথা তুলে ধরে মুফতি ইবরাহীম হুসাইন কাসেমী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাহাকার। উপচে পড়া ভিড়।’ তিনি দেশের বিভিন্ন সংগঠন-সংস্থা, রাজনীতিবিদ, আলেম সমাজ ও বিত্তবানদের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ