রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেলেন ২৩৬৭জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-71yআওয়ার ইসলাম : গেরিলা বাহিনীর ২৩৬৭ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি ফিরিয়ে দিল হাইকোর্ট। পাশাপাশি মুক্তিযোদ্ধা হিসেবে তাঁদের প্রাপ্য সুযোগ-সুবিধা ও সম্মান ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

২০১৩ সালের ২২ জুলাই এক বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গেরিলা বাহিনীর ২,৩৬৭ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তার পরের বছরই,  ২০১৪ সালের ২৯ অক্টোবর  কোনও কারণ দর্শানো ছাড়াই ওই গেজেট বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি হয়।

এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যান ন্যাশনাল আওয়ামি পার্টি (ন্যাপ), কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি) এবং ছাত্র ইউনিয়নের সেই যৌথ গেরিলা বাহিনীর ডেপুটি কমান্ডার ও বর্তমানে ঐক্যবদ্ধ ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। ডিসেম্বর মাসেই রিট আবেদন করা হয়। সেই মামলার রায়েই আজ খারিজ হয়ে গেল গেরিলাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা ২০১৪ সালের বিজ্ঞপ্তি।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ