রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান

ইমাম খতীবদের লাশের মিছিল থামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufti faizullah copyআওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেছেন, দীর্ঘতর হচ্ছে আলেম ও ইমামদের লাশের মিছিল। এবার সেই মিছিলে যোগ হলেন সিলেট জেলার উসমানী নগর থানার সাদীপুর ইউনিয়নের দক্ষিণ মোবারকপুর গ্রামের মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান ।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তাঁর হাত পা বেঁধে পরিকল্পিতভাবে, নৃশংশতার সাথে, শাসরুদ্ধ করে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এ নৃশংশ, বর্বরোচিত, জঘন্য হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক, দ্রুত বিচার চাই।

৯ সেপ্টেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল্লাহ আরো বলেন, আলেম হওয়া, ইমাম হওয়া ঝুঁকিপূর্ণ এই বার্তা দেয়ার জন্য যদি কেও এমন বর্বরোচিত পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে তবে সে বা তারা বোকার স্বর্গে বাস করে।আলেম ও ইমামরা তরবারীর উপর হাঁটতে জানে, তাঁরা ফুল তবে প্রয়োজনে কাঁটাও হতে পারে। তাই সময় থাকতে সব হত্যাকাণ্ডের রহস্য সরকারকেই উদ্ঘাটন করতে হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ