মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

৯/১১ এর ঘটনায় সৌদির বিরুদ্ধে মামলার অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রে বিল পাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

0urislam-911-copyআওয়ার ইসলাম : মার্কিন প্রতিনিধি পরিষদ ২০১১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিয়ে একটি বিল অনুমোদন করেছে।

৯/১১ নামে পরিচিত ওই হামলার ১৫ তম বার্ষিকীর আগে বিলটি পাস করা হলো। বিলটি মার্কিন প্রতিনিধি পরিষদে কোনো বিরোধিতা ছাড়াই আজ (শুক্রবার) অনুমোদিত হয়েছে। অবশ্য হোয়াইট হাউস ওই বিলের বিরুদ্ধে ভেটো দেবে বলে হুমকি দিয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের ৩৮১৫ নম্বর প্রস্তাবটি জাস্টিস এগেনেইস্ট স্পনসরস অব টেরোরিজম অ্যাক্ট বা ‘জাসটা’ নামেও পরিচিত। সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে সৌদি আরবের বিরুদ্ধে মামলা করার যে দায়মুক্তি এর আগে দেয়া হয়েছিল এ বিলে তা বাতিল করা হয়।

মে মাসে সিনেটে এ বিল একশ’ ভোটে অনুমোদিত হয়েছিল। বিলটির বিপক্ষে সিনেটে কোনো ভোট পড়ে নি। এদিকে আজ সর্বসম্মত ভাবে অনুমোদিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিলটির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভেটোকে উপেক্ষা করতে পারবে প্রতিনিধি পরিষদ ।

সূত্র : পার্স টুডে

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ