মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

গো মাংস খাওয়ায় গণধর্ষণ খুব সাধারণ ঘটনা? মন্তব্য মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হরিয়ানার ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। মেওয়াটে দুই বোনের গণধর্ষণ এবং বিরিয়ানিতে গোমাংস খুঁজতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করে বসেন তিনি। খাট্টার বলেন, এগুলো তেমন গুরুত্বপূর্ণ সমস্য নয়। দেশের যে কোনো প্রান্তেই এমন ঘটনা ঘটতে পারে। এসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামানো ছাড়াও ঢের কাজ রয়েছে তাঁর। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে এসেছেন। আজে বাজে কথা কানে তুলতে চান না।
গত মাসে হরিয়ানার মেওয়াটে দুই বোনকে গণধর্ষণ করে কিছু দুষ্কৃতী। ঈদের দিন ওই মেওয়াটেই টহলদারি চালায় পুলিশ। নিরাপত্তার জন্য নয়, বিরিয়ানিতে গোমাংস আছে কী না তা খতিয়ে দেখতে। বিভিন্ন দোকান ঘুরে বিরিয়ানি পরীক্ষা করা হয়। মাংস মুরগির না গরুর তা দেখতে বিশেষ ‘গো রক্ষক টাস্ক ফোর্স’ এর দলও হাজির ছিল।
গো সেবা আয়োগ সংগঠনের চেয়ারম্যান ভানি রাম মঙ্গলা জানান, নিয়মের তোয়াক্কা না করেই নাকি ফিরোজপুর ঝিরকা, নাগিনা, শাহ চোখা প্রভৃতি অঞ্চলে দেদার গোমাংসের বিরিয়ানি বিকিয়েছে। এই ধরনের সাতটি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী অনিল ভিজ।
গত বছর সরকার বদলের পরই গোমাংস নিয়ে কড়া নিয়ম চালু করছে মনোহর লালের সরকার। আনা হয়েছে হরিয়ানা গো সংরক্ষণ ও গো সম্বর্ধনা আইন। গোমাংস বিক্রি, খাওয়া, গরু পাচার একেবারেই নিষিদ্ধ হয়েছে। ধরা পড়লে ১০ বছর পর্যন্ত জেল এবং ১ লক্ষ টাকা জরিমানা হতে পারে।
সূত্র: আজকাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ