রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

রাষ্ট্রের টাকায় ‘পশুর বিয়ে’ আমাদের সংস্কৃতি হতে পারে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanat-aminiআওয়ার ইসলাম: সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজকীয়ভাবে সিংহ-সিংহীর বিয়ের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন খেলাফতে ইসলামীর আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী।

আজ এক বিবৃতি তিনি বলেছেন, দেশে যখন সড়ক ও নৌপথ দূর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যুর মিছিল চলছে ঠিক এই সময়ে রাষ্ট্রের টাকা খরচ করে ‘পশুর বিয়ে’ বিকৃত মানসিকতা ও বিজাতীয় সংস্কৃতির পরিচয়। ধর্মীয়ভাবে মুসলিম ও ভাষাগতভাবে বাংলাদেশী জাতি হিসেবে আমরা নিজস্ব শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ। জনগণের অর্থ অপচয় করে ধুমধাম করে পশুর বিয়ে দেওয়া আমাদের সংস্কৃতির অংশ হতে পারে না। যারা একাজ করেছে তারা দেশে বিজাতীয় সংস্কৃতি আমদানির পাঁয়তারা করছে।
তিনি বলেন, আমি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি এবং সরকারকে অবিলম্বে এই অপকর্মের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার আহবান জানাচ্ছি।
মাওলানা আবুল হাসানাত আমিনী আরো বলেন, পশুর প্রতি দয়া প্রদর্শন করার শিক্ষা মহানবী হযরত মুহম্মদ সা. আমাদের দিয়েছেন। রাজকীয়ভাবে পশুর বিয়ে এটা কোন মানবিক কাজ হতে পারে না। অদূর ভবিষ্যতে এ ধরনের অপসংস্কৃতি রোধে আলেম-উলামাদের সোচ্চার হতে হবে। তা নাহলে বিকৃত সংস্কৃতির সয়লাবে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ভেসে যাবে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ